আফগানিস্তান ক্রিকেট
আফগানিস্তানের কাছে হেরে ফাইনালের বাইরে বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় হারে ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়েছে বাংলাদেশের। শারজায় আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে তাওহীদ হৃদয়ের দল। ১৬০ রানে অলআউট হওয়া বাংলাদেশকে মাত্র ২৭.১ ওভারেই হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে আফগানিস্তান। আগামী ২৩ অক্টোবর শিরোপার লড়াইয়ে জিম্বাবুয়ের মুখোমুখি হবে তারা।
আফগানিস্তানের ৪ উইকেট তুলে নিয়ে লড়াইয়ে বাংলাদেশ
আবুধাবি টেস্টের দ্বিতীয় দিনের শেষ সেশনে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দিনের শেষ ভাগে দ্রুত দুই উইকেট তুলে নিয়ে আফগানিস্তানের ব্যাটিংয়ে চাপ তৈরি করেছেন বাংলাদেশের বোলাররা। ৩৪৬ রানে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হওয়ার পর দ্বিতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে ১৫৬ রান করেছে আফগানিস্তান।
আমিরাতে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ, বিপক্ষে আফগানিস্তান
সংযুক্ত আরব আমিরাতে এবারই প্রথম টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে আগামী ৯ অক্টোবর শুরু হবে একমাত্র টেস্ট। এরপর জিম্বাবুয়েকে সঙ্গে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নেবে বাংলাদেশ ও আফগানিস্তান।